কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিতে কালিগঞ্জে অ্যাডভোকেসি কর্মশালা 

Nov 18, 2026 - 19:27
Nov 18, 2026 - 21:20
 0
কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিতে কালিগঞ্জে অ্যাডভোকেসি কর্মশালা 

বিশেষ প্রতিনিধি: জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক তথ্য ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার অফিসার্স ক্লাবে সার্ভিস অ্যান্ড ভিশন ফর এডিফাই (সেভ) এ কর্মশালার আয়োজন করে।

‘Empowering Climate-Resilient Adolescent Girls through SRHR Knowledge, Leadership and Social Enterprise in Satkhira District, Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সেবাদানকারী প্রতিষ্ঠান, সুশীল সমাজের সদস্য, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা, কিশোরী ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থসারথী সেন, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান এবং কুশলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. কামরুজ্জামান। এ ছাড়া পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীসহ শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ১২টি বিদ্যালয়ে ইতোমধ্যে ১২টি যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর) তথ্যকর্নার স্থাপন করা হয়েছে। এসব কর্নারের মাধ্যমে কিশোরীরা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক তথ্য ও পরামর্শ পাচ্ছে। পরিবার কল্যাণ পরিদর্শিকারা প্রতি মাসে একদিন করে কর্নারগুলো পরিদর্শন করে কিশোরীদের কাউন্সেলিং সেবা দিয়ে আসছেন।

কিশোরীরা ভবিষ্যতেও যেন সহজে ও নিয়মিত এ সেবা পেতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করাই কর্মশালার মূল উদ্দেশ্য। অধিকারভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলাই সেভের অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow