আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

Oct 28, 2026 - 12:07
 0
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আমিরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
মেলায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল স্থান পায়। এসব স্টলে জলবায়ু পরিবর্তন, দুর্যোগের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের তৈরি শিক্ষণীয় মডেল, ভাস্কর্য ও প্রদর্শনী উপস্থাপন করা হয়। অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ ও সচেতনতামূলক কার্যক্রম প্রত্যক্ষ করেন।
আয়োজকদের এ ধরনের মেলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে শিশু-কিশোরদের সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ এবং পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow