সৈয়দপুরে পৈতৃক জমি জবর দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Oct 11, 2026 - 17:55
 0
সৈয়দপুরে পৈতৃক জমি জবর দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ভাইবোনদের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন অসহায় পুত্র মো. জাহিদ (৬৪)। তাঁর অভিযোগ, বাবা মোহাম্মদ হোসেনের মৃত্যুর চার দিন পর সম্পাদিত একটি দলিল দেখিয়ে জমির মালিকানা দাবি করা হচ্ছে। এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও বিতর্কিত স্থানে বাড়ি নির্মাণ এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর ) সৈয়দপুর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। এ সময় তিনি পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, বিতর্কিত দলিলের সত্যতা যাচাই এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদ বলেন, শহরের পুরাতন বাবুপাড়ায় তাদের পৈতৃক ৬৪.৯৩ শতক জমি রয়েছে। তাঁদের বাবা মোহাম্মদ হোসেন ২০০৪ সালের ২৭ অক্টোবর মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি সৈয়দপুর পৌরসভার মৃত্যু নিবন্ধনেও লিপিবদ্ধ রয়েছে দাবি করে তিনি বলেন পরিবারের আরেক সদস্য শামিমা খাতুনের পক্ষে দেখানো একটি জমির দলিলে ২০০৪ সালের ৩১ অক্টোবর তারিখ উল্লেখ রয়েছে। বাবার মৃত্যুর চার দিন পরে দলিলটি সম্পাদিত হওয়ার বিষয়টি তুলে ধরে এর বৈধতা ও প্রকৃত পরিস্থিতি তদন্তের দাবি জানান তিনি। 

জাহিদ বলেন তারা ৪ ভাই ৭ বোন। তাঁদের পৈতৃক সম্পত্তির মোট পরিমাণ ৬৪ দশমিক ৯৩ শতক। তাঁর অভিযোগ, অভিযোগ, পিতার রেখে যাওয়া মোট ৬৪ শতক জমি রয়েছে। কিন্তু বলা হয়েছে ৪৭ শতক জমি রয়েছে। তিনি বলেন, তাদের হিসেবে ৬ থেকে ৮ শতক জমির হিস্যা পাওয়ার কথা। কিন্তু তাঁকে মাত্র ৪ শতক জমি দেওয়া হয়েছে। এনিয়ে সালিশ বৈঠক হলেও সমাধানে এগিয়ে আসেনি অন্য ভাইবোনেরা। ফলে জমির পরিমাণ ও সীমানা নিয়েও তাঁর আপত্তি থাকলেও তারা কোন কর্ণপাত করেনি। তিনি বলেন, এ কারণে বাধ্য হয়ে আদালতে দুটি মামলা করা হয়েছে মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে জাহিদ অভিযোগ করে বলেন, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষরা বিতর্কিত ওই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও নির্মাণ শ্রমিকের মাধ্যমে স্থাপনার কাজ শুরু করেন। এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জমির সীমানা নিয়ে আপত্তি জানালে তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওইদিনই (১০ অক্টোবর) সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় ওই অভিযোগ পত্রে। 

সংবাদ সম্মেলনে তিনি পৈতৃক সম্পত্তির প্রকৃত মালিকানা ও উত্তরাধিকারীদের হিস্যা নির্ধারণ, পিতার মৃত্যুর পরের তারিখে সম্পাদিত বলে দেখানো দলিলটির সত্যতা যাচাই, বিতর্কিত জমিতে নির্মাণ কাজের অভিযোগ তদন্ত এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে জাহিদ হোসেনের  ছেলে জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow