কালিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Mar 26, 2026 - 19:45
 0
কালিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কালিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। 

সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ সোহরাওয়ার্দী পার্কের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় সরকারি কবরস্থানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপি, স্কাউট ও রোভারদের সমন্বয়ে কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম খাঁন এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন।

সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল ইসলাম খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আহত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিকেল ৩ টায় উপজেলা লেডিস ক্লাব সংলগ্ন মাঠে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক গঠন যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বলে জানা গেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow