সৈয়দপুরে শিশুর চার্জার ভ্যান নিয়ে চম্পট দিয়েছে প্রতারকরা

Aug 27, 2026 - 20:03
 0
সৈয়দপুরে শিশুর চার্জার ভ্যান নিয়ে চম্পট দিয়েছে প্রতারকরা

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে অভিনব কায়দায় প্রতারণা করে এক শিশুর কাছ থেকে চার্জার ভ্যান নিয়ে গেছে সংঘবদ্ধ চক্র। এর আগে মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী চার্জার ভ্যানের এক যাত্রী কথা বলা অবস্থায় মোটরসাইকেল যোগে আসা দুই ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের আর্মি চেকপোস্ট মোড়ে চার্জার ভ্যান নিয়ে পালিয়ে যাওয়া যায় এবং বুধবার (২৬ আগস্ট) রাতে একই রোডের খোদা হাফেজ গেটের সামনে মোবাইল ফোন ছিনতাইয়ের  ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে ঘটনার শিকার শিশুটির নাম রেজওয়ান (১৩)। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়ার ওলিয়ার রহমানের ছেলে। সে জানায়, রংপুরের তারাগঞ্জ উপজেলা বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের বাসা থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে অপর একরি চার্জার ভ্যানসহ তাকে ভাড়ায় নিয়ে আসে। 


ঘটনাস্থলে এলে তারা আমাকে সড়কের পাশের দোকান থেকে পান আনতে পাঠায়। ফিরে এসে দেখি আমার ভ্যান ও অপর ভ্যানওয়ালাসহ কেউ নেই। অথচ শুধু ভ্যানের চাবি আমার হাতে। আমি এখন কি করবো? শেষ সম্বলটাও ওরা চুরি করে নিয়ে গেলো। বাবা মাকে কি জবাব দিবো, আমাদের সংসার এখন কিভাবে চলবে? 


এসময় তার কান্না দেখে আশপাশের লোকজন জড়ো হলেও ততক্ষণে প্রতারকরা তার চার্জার ভ্যান নিয়ে চম্পট দিয়েছে। পরে স্থানীয় দুই গণমাধ্যম কর্মী তার আকুতিভরা ভিডিও ফেসবুকে প্রকাশ করে। পরে খবর পেয়ে শিশুটির অসুস্থ বাবা ঘটনাস্থলে এসে শিশু রেজওয়ান কে নিয়ে যায়। 
এরআগে বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে একই সৈয়দপুর-পার্বতীপুর সড়কের খোদা হাফেজ গেটের কাছে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার শিকার হয়েছেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়ার আরিফুজ্জামান দম্পতি। 


তারা ওই সময় সৈয়দপুর শহর থেকে কেনাকাটা শেষে চার্জার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এসময়  আরিফুজ্জামান ফোনে কথা বলছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্রই মোটর সাইকেলে দুইজন ছিনতাইকারী পেছন থেকে এসে কান থেকে ফোন ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি সৈয়দপুর থানায় একটি জিডি করছেন।


এব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সাথে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, ফেসবুকে দেখে শিশুর ভ্যান হারানোর বিষয়ে জানতে পারি। কিন্তু কোন অভিযোগ পাইনি। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতে শহরজুড়ে পুলিশী টহল বাড়ানো হয়েছে। যেগুলোর খবর পাচ্ছি সেগুলো নিয়ে আমরা কাজ করছি। লিখিত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের সনাক্ত করতে চেষ্টা করছি। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow