ঝড়ে ক্ষতিগ্রস্ত সৈয়দপুর ক্রিকেট একাডেমিকে অনুশীলনে নেট দিল উপজেলা পরিষদ 

Jul 15, 2026 - 16:34
 0
ঝড়ে ক্ষতিগ্রস্ত সৈয়দপুর ক্রিকেট একাডেমিকে অনুশীলনে নেট দিল উপজেলা পরিষদ 

নীলফামারী জেলা প্রতিনিধি : ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন অনুশীলন বন্ধ থাকার পর স্বস্তি ফিরেছে সৈয়দপুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। একাডেমির প্র্যাকটিস নেট ও খুঁটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ ছিল। বিষয়টি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলাকে জানালে তিনি সৈয়দপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে নতুন নেট প্রদান করেন ওই ক্রিকেট একাডেমিকে। 


বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রতিনিধিদের হাতে একটি নতুন অনুশীলন নেট আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেট কিপার ও ক্রীড়া সংগঠক  মোক্তার সিদ্দিকী, ক্রীড়ানুরাগী এহতেশামুল হক সানি সহ একাডেমির কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ। 
নতুন নেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন একাডেমির কোচ ও ক্রিকেটার নওশাদ ও হ্যাপি। তারা বলেন, ঝড়ের পর মাঠের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ফলে দীর্ঘদিন অনুশীলন বন্ধ থাকায় খেলোয়াড়দের নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। তবে আজ থেকে অনুশীলনের জন্য নতুন নেট পাওয়ায় খেলোয়াড়রা আবার নিয়মিত মাঠে ফিরবে। তারা বলেন, নেট প্রদান করে উপজেলা পরিষদ আমাদের পাশে দাঁড়ানোয় তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার প্রতি। কারণ তিনি ক্রীড়াকে এগিয়ে নিতে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। 


এ বিষয়ে জানতে চাইলে ইউএনও ফারাহা ফাতেহা তাকমিলা বলেন, খেলাধুলার মানোন্নয়নের মাধ্যমে  তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনমুখী রাখতে আমরা সদা প্রস্তুত। ঝড়ে ক্ষতিগ্রস্ত ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনুশীলন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই উপজেলা পরিষদের পক্ষ থেকে এই অনুশীলন নেট প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


উল্লেখ্য এরআগে নতুন কুঁড়ি স্পোর্টসে ক্রিকেটে জাতীয় পর্যায়ে রংপুর বিভাগীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ায় অনুশীলনের জন্য গত ৯ জুলাই সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী সুরাইয়া আক্তারকে দেওয়া হয় ব্যাটিং প্যাড, হেলমেট ও গ্লাবসসহ অন্যান্য উপকরণ।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow