কালিগঞ্জের কৃষ্ণনগরে কৃষি ব্যাংকের উর্ধতন কর্মকর্তা রনজিৎ সরকারের বিদায় সংবর্ধনা 

Jul 15, 2026 - 22:31
Jul 15, 2026 - 22:48
 0
কালিগঞ্জের কৃষ্ণনগরে কৃষি ব্যাংকের উর্ধতন কর্মকর্তা রনজিৎ সরকারের বিদায় সংবর্ধনা 

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর শাখার উর্ধতন কর্মকর্তা রনজিৎ কুমার সরকারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) বিকেলে ব্যাংকের শাখায় ওই ব্যাংক কর্মকর্তার পিআরএলজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। 

কৃষ্ণনগর শাখা ব্যবস্থাপক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক রামপ্রসাদ বিশ্বাস।

এসময় সংবর্ধিত উর্ধতন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার ছাড়াও কালিগঞ্জ শাখার কর্মকর্তা দেবাশীষ গাইন, ব্যাংকটির কর্মকর্তা বাবুলাল বিশ্বাস, উত্তম কুমার মন্ডল, সুমেত গাইনসহ ব্যাংকের গ্রাহক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ বলেন, উর্ধতন কর্মকর্তা (সেকেন্ড অফিসার) রনজিৎ কুমার সরকার একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার আন্তরিক প্রচেষ্টার কারণে কৃষ্ণনগর শাখা ও ইতিপূর্বে কর্মরত অন্যান্য শাখাসমূহের গ্রাহক সন্তুষ্টি অর্জিত হয়েছে। এমন মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তার বিদায় অনেকটা বেদনার হলেও চাকুরিবিধির বাধ্যবাধকতার কারণে সবাইকে মেনে নিতে হচ্ছে। তারা ব্যাংক কর্মকর্তা রনজিৎ কুমার সরকারের অবসর জীবনে সুখ, শান্তিসহ সুদীর্ঘ জীবন কামনা করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ কৃষি  ব্যাংকের উর্ধতন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের থালনা গ্রামের মৃত সুপদ সরকারের পুত্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow