কালিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় সরকারি কলেজ ছাত্রদল
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা-২০২৬ এ আগত অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন এবং পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে ধারাবাহিকভাবে দুপুর ১টা পর্যন্ত এ সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম তাজকিন মেহেদী তাজ, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি তৌহিদ হোসাইন ও কাইয়ুম রহমান সুমন, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ওসমান জীবন এর নেতৃত্বে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।
এ সময় কুশলিয়া ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি শেখ আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন, যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শেখ রাকিব হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন, নলতা ইউনিয়ন তরুনদলের সভাপতি মুশফিকুর রহমান, কুশলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো: নাসিম, সরকারি কলেজ ছাত্রদল নেতা মোঃ মামুন হোসেন, কাজী আলাউদ্দীন কলেজ ছাত্রদলের মোঃ ফিরোজ হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রদলের মোঃ তামিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?