নানা আয়োজনে সৈয়দপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Nov 14, 2026 - 18:38
 0
নানা আয়োজনে সৈয়দপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নীলফামারী জেলা প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারী সৈয়দপুরে  শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপযাপন উপলক্ষে সৈয়দপুর ডায়াবেটিক সমিতি গৃহিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ও ডেন্টাল ক্যাম্প, আলোচন সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

শহরের সুলতাননগরে সৈয়দপুর ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল চত্বরে “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”  দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর ডায়াবেটিস সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহ মো. মতিয়ার রহমান, সৈয়দপুর ডায়াবেটিস হাসপাতালের চীফ মেডিক্যাল অফিসার ডা. প্রভাষ চন্দ্র রায়, মেডিক্যাল অফিসার ডা. মাহারুখ সাদী (হেনা) ও  মেডিক্যাল অফিসার ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা. আবু সাঈদ মো. ফিরোজ (রকি) প্রমুখ।
সৈয়দপুর ডায়াবেটিস্ হাসপাতালের সুপারভাইজার মো. আনোয়ারুল হক শাহাজীর সঞ্চালনায়  আলোচনা সভায় সৈয়দপুর ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. আনোয়ার হোসেন, সদস্য ইকবাল হোসেন ভোলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 

শেষে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহ মো. মতিয়ার রহমান শিক্ষার্থীদের হাতে ওই পুরস্কার তুলে দেন।
 

এর আগে বেলুন উড়িয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে একটি কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সৈয়দপুর ডায়াবেটিস্ হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এতে সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সদস্য, ডায়াবেটিস হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও ডায়াবেটিস্ রোগীরা অংশ নেন।  

  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow