লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠিত

Nov 14, 2026 - 18:29
 0
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর পরিচালিত লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠান।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন সদ্য বিদায়ী গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ।

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও কামারপুকুর ডিগ্রী কলেজের প্রভাষক লায়ন রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ডিরেক্টর ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার, নিউজ এন্ড বুলেটিন) সাংবাদিক লায়ন আমিনুল হক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর কেবিনেট সেক্রেটারি লায়ন এ্যাডভোকেট মো. এনায়েত উল্লাহ শফিক, কেবিনেট ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মনির তিয়াশা, কনভেনশন চেয়ারপার্সন লায়ন উম্মে তাজ লাভলী ও রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস্) ও সৈয়দপুর সরকারি কলেজে প্রভাষক লায়ন কহিনুর বেগম প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সানফ্লাওয়ার স্কুলে এন্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন ফারুক আহমেদ, সিনিয়র শিক্ষক বিলকিস বেগম ও সহকারী শিক্ষক অপু কুমার বিশ্বাস। 

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস্ সদস্যদের আনুগত্যের শপথ বাক্য পাঠ করান লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাবেক সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা। পরে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর কেবিনেট সেক্রেটারি লায়ন এ্যাডভোকেট মো. এনায়েত উল্লাহ শফিক জেলা গভর্ণরের নেতৃত্বে  অতিথি হিসেবে আগত লায়ন্স কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। এসময় লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাধারণ সম্পাদক লায়ন জোবায়দুল ইসলাম মিন্টু তাঁর ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। একই অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের নবনির্বাচিত কর্মকর্তা এবং নতুন অন্তর্ভূক্ত দুইজন সদস্য উপাধ্যক্ষ সাবিনা সালাম ও ব্যবসায়ী এম এ পারভেজ লিটনকে শপথ বাক্য পড়ানো হয়। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা গভর্ণর  লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ।

অনুষ্ঠানের শুরুতেই এবং শেষে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সঙ্গীত,লালন গীতি, আধুনিক গান, দলীয় নৃত্য ও দ্বৈত্য নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের এর নবনির্বাচিত কর্মকর্তা ও সকল সদস্য, সানফ্লাওয়ার স্কুলে এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
                                                                              

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow