শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন 

Mar 3, 2026 - 16:15
Mar 3, 2026 - 16:17
 0
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন 
আনারুল ইসলাম আঙ্গুরসহ সকল হামলাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে অনাধিকার প্রবেশকরে  সভাপতি ছামিউল আযম মনিরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সাংবাদিক সমাজের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহযোগী সদস্য আব্দুল আহাদের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পেশাজীবী সংগঠন উপজেলা প্রেসক্লাব ভবনে প্রকাশ্যে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে সংঘটিত এ হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং ঘটনার আগে পুলিশকে অবহিত করা হলেও যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে হামলাকারীরা নির্বিঘ্নে প্রেসক্লাব কার্যালয়ে প্রবেশ করে মারধরের ঘটনা ঘটাতে সক্ষম হয়। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সোমবার (২ মার্চ) যুবদল সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ২থেকে ৩০ নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি মনিরের ওপর হামলা চালায় । আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় শ্যামনগর থানায় ১৪ জন নামীয় আসামি করে মামলায় ২ জন গ্রেফতার করা হলেও অন্যান্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যার মামলা নং ৪।

মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবু কওছার, সিনিয়র সাংবাদিক ইঞ্জিনিয়ার আফজালুর রহমান, সাংবাদিক জাহিদ সুমন, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক আনিসুর রহমান, সাংবাদিক আব্দুল কাদের, সাংবাদিক রনজিৎ বর্মন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি হুসাইন বিন আফতাব, সাংবাদিক এস এম মিজানুর রহমান, সাংবাদিক মাহমুদুল ফিরোজ বাবুল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow