সৈয়দপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ক সেমিনার
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে প্রতিবন্ধী শিশুদের মুল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সৈয়দপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সেমিনারের আয়োজন করা হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলফামারী সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক (ডিডি) মো. মাছুম আলী।
সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, কামারপুকুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা আক্তার, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ্, কামারপুকুর ডিগ্রী কলেজের প্রভাষক মো. রেজাউল হক, রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন এ্যামপ্যাথির সদস্য সচিব মো. শফিকুল আলম, সৈয়দপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. আব্দুস সামাদ, মানবিক সহযোগিতা ফাউন্ডেশনের সভাপতি মো. আমিরুজ্জামান মোনা প্রমুখ।
সেমিনারে জানানো হয়, নীলফামারী জেলায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত রয়েছে ৩৩৫জন। এদের মধ্যে সৈয়দপুর উপজেলা প্রতিবন্ধী শিশু উপবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা ১৮জন। আর উপজেলা চার হাজারের অধিক সুবর্ণ নাগরিক কার্ডধারী রয়েছেন।
সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে। আর তাই প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে অভিভাবকের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে।
সেমিনারে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ উপজেলা প্রশাসনেরর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্বেচ্ছাসেবী সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ ২৫জন অংশ নেন।
What's Your Reaction?