সতর্ক থাকবেন যেন কোন ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে না ওঠে: হুইপ দুলু
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: "বিএনপির গনতন্ত্র যেনো বাধাগ্রস্ত না হয় তার জন্য সকলেই সজাগ থাকবেন। সতর্ক থাকবেন যেন ফ্যাসিবাদ গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে না ওঠে" জাতীয় সংসদের হুইপ, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের বড়াইগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন।
সোমবার (১ জুন) উপজেলার বনপাড়া কলেজ মাঠে উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। নাটোর জেলা বিএনপির সদস্য ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায়
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। এছাড়া বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হুইপ এর একান্ত সহকারী শামসুল আলম রনি, জেলা বিএনপির সাবেক সদস্য জামালউদ্দিন আলী, বিএনপি নেত্রী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলম, সাবেক সদস্য সচিব আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম মোল্লা, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু ও খলিলুর রহমান গাজী, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার বয়াত রেজা প্রমুখ।
What's Your Reaction?