চুরির ঘটনায় সৈয়দপুর প্লাজার দুই  ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি 

Sep 20, 2026 - 19:39
 0
চুরির ঘটনায় সৈয়দপুর প্লাজার দুই  ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি 

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে একই দিনে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দুইটি দোকানে চুরির ঘটনায় সৈয়দপুর প্লাজা পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এস আর ট্রেডিং’-এর বিরুদ্ধে নিরাপত্তায় অবহেলার অভিযোগ তুলে প্রায় ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী। এছাড়া চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় বৃহৎ আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর প্লাজা মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সৈয়দপুর প্লাজার ইনফিনিক্স সেল পয়েন্টের মালিক আহাদ আহমেদ এবং বিদ্যুৎ জুয়েলার্সের মালিক আসিফ খাঁন টিপু। ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহাদ আহমেদ বলেন, গত ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা ২৯ মিনিটে সৈয়দপুর প্লাজার এম-১০/১১ নম্বর দোকানে চুরির ঘটনা ঘটে। কয়েক মিনিটের মধ্যে চোরের দল তালা কেটে দোকান থেকে প্রায় ৮০টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে যায়। এসব মোবাইলের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা বলে দাবি করে তিনি বলেন, মার্কেটের সকল ব্যবসায়ী নিয়মিত সার্ভিস চার্জ পরিশোধ করে আসছেন। সেই হিসেবে মার্কেটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্লাজা কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু চুরির পর থেকে এখন পর্যন্ত প্লাজা কর্তৃপক্ষের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে কথা বলেনি বলেও অভিযোগ করেন তিনি।


তার অভিযোগ, প্লাজার নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডদের দায়িত্বে অবহেলার সুযোগেই চোরেরা দোকানে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। ওই সময় মার্কেট ভবনের ১৩টি করিডোরের বিপরীতে প্রথম তলায় মাত্র দুজন প্রবীণ নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন বলেও দাবি করে 
অপরদিকে বিদ্যুৎ জুয়েলার্সের মালিক আসিফ খাঁন টিপু বলেন, একই দিন সকাল আনুমানিক ৮টা ৫২ মিনিটে তার দোকানেও চুরি হয়। চোরেরা দোকানে পাইকারি বিক্রয়ের জন্য রাখা বিপুল পরিমাণ রুপা ও অন্যান্য অলংকার চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।


মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দুই দোকানে চুরির ঘটনায় প্লাজার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সকলের কাছে প্রশ্ন উঠেছে দাবি করে বলেন, চুরির ঘটনায় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো যোগাযোগ বা সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।


সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী বলেন, তাদের দাবি পূরণে ‘এস আর ট্রেডিং’-এর চেয়ারম্যান শামসুল হক ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফায়সাল নাফিসসহ সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। তাদের দাবি, দুই দোকানের ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা এবং এই ক্ষতিপূরণ প্লাজা কর্তৃপক্ষকে বহন করতে হবে।
এদিকে একই অনুষ্ঠানে চুরির ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও চোর গ্রেফতার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তারা স্পষ্ট কোনো অগ্রগতি বা আশ্বাস না পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
তারা পুলিশের কাছে চোরদের গ্রেফতার, মালামাল উদ্ধার এবং প্লাজা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের  দাবি জানান। এর অন্যথা হলে প্লাজার ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।


আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোশাররফ হোসেন , সদস্য সচিব রুবেল আলী, সৈয়দপুর প্লাজা ব্যাবসায়ীর সাবেক সভাপতি শেখ কুতুব উদ্দিন ,সাবেক সাধারণ সম্পাদক এস এম মনির হোসেন ও ওমর ফারুক সোহাগ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু প্রমুখ।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow