নগরব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা সেবা পরিচালনায় সৈয়দপুর পৌরসভা ও বেসরকারি প্রতিষ্ঠানের  মধ্যে চুক্তি

Oct 7, 2026 - 20:28
 0
নগরব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা সেবা পরিচালনায় সৈয়দপুর পৌরসভা ও বেসরকারি প্রতিষ্ঠানের  মধ্যে চুক্তি

নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুর পৌরসভায় নগরব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা সেবা (গৃহস্থালী বর্জ্য সংগ্রহ ও পরিবহন, পয়ঃবর্জ্য খালিকরণ (ভ্যাকুট্যাগ সেবা), পয়ঃবর্জ্য পরিশোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং জৈব সার উৎপাদনের জন্য পৌরসভা ও বেসরকারি প্রতিষ্ঠান ভেক্টর ডিজাইন এন্ড সল্যুশনের মধ্যে এক বছর মেয়াদী ইজারা চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) দুপুরে শহরের নয়াবাজার এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওই ইজারা চুক্তিপত্র স্বাক্ষর করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।

এতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন  সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী, ভেক্টর ডিজাইন এন্ড সল্যুশনের স্বত্ত্বাধিকারী মো. আরমান চৌধুরী, ওয়াটার এইড এর  টেকনিক্যাল স্পেশালিষ্ট মো. শাখাওয়াত  হোসাইন, বাসা ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার লিটন দত্ত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসা ফাউন্ডেশনে প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল আলম।

এতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা এবং ভেক্টর ডিজাইন এন্ড সল্যুশনের স্বত্ত্বাধিকারী আরমান চৌধুরী এক বছরের জন্য ইজারা চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মতিউর রহমানসহ ওয়াটার এইড, ভেক্টর ডিজাইন এন্ড সল্যুশন ও বাসা ফাউন্ডেশনের প্রতিনিধিগণ এবং পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নয়াবাজার এলাকায় এক একর ৭৭ শতক জায়গায় মানববর্জ্য ব্যবস্থাপনা প্লান্টটি গড়ে তোলা হয়েছে। এটি সৈয়দপুর পৌরসভার গৃহস্থালির বর্জ্য ও মানববর্জ্য ব্যবস্থাপনা নির্ভর বর্জ্য শোধনাগার। ২০২১ সাল থেকে গৃহস্থালির বর্জ্য  ও মানববর্জ্য  প্রক্রিয়াজাত করে নিরাপদ ও পুনর্ব্যবহারযোগ্য জৈব সার উৎপাদন শুরু হয়েছে। একই সঙ্গে এটি সৈয়দপুর শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সৈয়দপুর পৌরসভার তত্ত্বাবধানে এবং ওয়াটার এইড এর আর্থিক ও বাসা ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় প্লান্টটি পরিচালিত হচ্ছে।
                                                                                           
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow