সৈয়দপুরে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে রাফিদ রহমান কাব্য, (১৭) নামে এক কলেজ ছাত্র মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে কলেজের নিঝুম আবাসিক এলাকায় ওই ঘটনা ঘটেছে। সে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিল। নিহতের বাড়ি ডোমার উপজেলার চিকনমাটি মোজাপাড়ায়। সে ওই এলাকার ব্যবসায়ী মো. হাবিবুর রহমান ও গৃহিনী শাম্মী আক্তারের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন শনিবার দুপুরে তারা কয়েক সহপাঠি মিলে কলেজের মাঠে ফুটবল খেলা শেষে তারা এক সঙ্গে কলেজ মাঠের পাশে নিঝুম আবাসিক এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। সেখানে গোসল করার এক পর্যায়ে কলেজ ছাত্র রাফিদ রহমান কাব্য আকস্মিক পুকুরের পানি তলিয়ে যায়। এ সময় তার সহপাঠিরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে তারা পাশের একটি নির্মাণাধীন ভবনে কর্মরত নির্মাণ শ্রমিকদের ঘটনাটি জানায়। এ সময় নির্মাণ শ্রমিকরা পুকুরে নেমে খোঁজাখুঁজির পর অজ্ঞান ও নিথর অবস্থায় কলেজ ছাত্র কাব্যকে উদ্ধার করেন। এর পর দ্রুত তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত. ঘোষণা করেন। এদিকে একইদিন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে মাগরিবের নামাজ শেষে কলেজ ছাত্র কাব্যের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি মোজাপাড়ায় দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সে সৈয়দপুর শহরের নিচু কলোনী এলাকার একটি ভাড়া বাসায় মায়ের সঙ্গে থেকে লেখাপড়া করতো।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?