সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : সমবায় অধিদপ্তরের মহাপরিচালক

Jul 13, 2026 - 19:40
 0
সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : সমবায় অধিদপ্তরের মহাপরিচালক

নিজস্ব প্রতিনিধি : সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক সেলিম ফকির। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিত করে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব।

তিনি আরও বলেন, আধুনিক কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, সঞ্চয় ও বিনিয়োগের সংস্কৃতি এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে প্রতিটি গ্রামকে মডেল গ্রামে পরিণত করতে সমবায়ের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সারাদেশের ১২ টি উপজেলার ১২টি গ্রাম নিয়ে এই প্রকল্পটি শুরু হওয়া "সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প" এর আওতায় পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির উপকারভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো.সেলিম ফকির।
 সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে প্রকল্প দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী মাহবুবুর আলম,  উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম প্রমুখ। 

এসময় ৩শ পরিবারের মাঝে দেড় কোটি টাকার ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া উপকারভোগীদের মাঝে বিভিন্ন ফলজ বনজ গাছের চারা প্রদানমকরা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনন্সট্রাক্টর মহিতোষ কর্মকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow