দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সমন্বয় সভা

Mar 16, 2026 - 12:10
 0
দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সমন্বয় সভা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয় অফিসার নাসরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত মন্ডল, উপজেলা একাডেমিক অফিসার মিজানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী, দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,  রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফসার আলী, দেবহাটা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি উত্তম রায়, নাদিরা সুলতানা প্রমুখ।

সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এসময় শিশুদের শিক্ষায় মনোনিবেশ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। একই সাথে শিশুরা যাতে বিপথে না যায় সেদিকে খেয়াল রাখর বিষয়ে আলোচনা করা হয়।  সেই সাথে ঝড়ে পড়া শিশুদের মুলধারায় আনতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow