দেবহাটায় জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক

Apr 7, 2026 - 20:52
 0
দেবহাটায় জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা তারবিয়াত বিভাগের উদ্যোগে বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায়  উপজেলা জামায়াত অফিসে এ বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ শিক্ষা বৈঠকে উপজেলা তারবিয়াত বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল ওয়াহেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

তিনি বলেন, বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠকের মূল উদ্দেশ্য হলো আমাদের চিন্তা, আদর্শ ও কর্মপদ্ধতিকে আরো সুসংগঠিত করা। আমরা যে পথের যাত্রী, সেটি কোনো সাধারণ পথ নয়; এটি একটি দায়িত্বপূর্ণ, ত্যাগের এবং ধৈর্যের পথ। আমাদের মনে রাখতে হবে, একজন কর্মী শুধু সংগঠনের সদস্য নয়, বরং তিনি একজন দাওয়াতের বাহক। তার প্রতিটি আচরণ, কথা ও কাজের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটে উঠতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে আমাদের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow