দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

Apr 7, 2026 - 19:18
 0
দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ
অবৈধভাবে কাটা সরকারি গাছ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় সরকারি রাস্তার পাশের কাটায় উপজেলা নির্বাহী অফিসাররের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, গত ৪ এপ্রিল দেবীশহর এলাকায় সরকারি আইডিভুক্ত রাস্তা নং-৫১১৮ এর পাশ থেকে গাছ কাটা হয়। যা স্থানীয় মৃত মানিক মোড়ল পাশে রাস্তার সরকারি জমিতে থাকা ১৮টি মোহগুনি গাছ কোনো রকম টেন্ডার বা অনুমোদন ছাড়াই বিক্রি করে দেয়। বিক্রিত গাছের মধ্যে ৩টি মেহগুনি গাছ কেটে ফেলা হয়েছে। উক্ত মহেগুনি গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি রাস্তার সৌন্দর্যও নষ্ট হয়েছে বলেও ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে। উক্ত গাছ গুলো কাটার ফলে বর্ষার মৌসুমে রাস্তা ভেঙ্গে পুকুরের ভিতরে বিলিন হয়ে যেতে পারে বলেও ধারনা করা হচ্ছে। তাছাড়া অনুমতি না নিয়ে সরকারি গাছ কাটা আইনত অপরাধ বলে উল্লেখ করে এ অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী। 

বিষয়টি নিয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow