বাংলাদেশে সংবর্ধনা পেলেন কোচবিহারের প্রিয়াঙ্কা
পার্থ নিয়োগী: ভারতের কোচবিহারের পুন্ডিবাড়ির প্রিয়াঙ্কা নিয়োগী পেশায় একটি আইন কলেজের লাইব্রেরিয়ান। সেসাথে তিনি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক বিভিন্ন কাজের সাথে যুক্ত। সম্প্রতি বাংলাদেশের স্মার্ট ওয়ার্ল্ড পার্টনারশিপ ফোরামের তরফে অনলাইনে একটি আন্তর্জাতিক অনলাইন সেমিনারের আয়োজন করা হয়।
এই আন্তর্জাতিক অনলাইন সেমিনারের স্পন্সর হিসেবে ছিল উপার্জন মার্ট এবং এফ জেড কালেকশনস।
সেমিনারের ভারতের থেকে অংশ নেয় পশ্চিমবঙ্গের কোচবিহারের পুন্ডিবাড়ির মেয়ে প্রিয়াঙ্কা নিয়োগী। সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি প্রিয়াংকাও নিজের মতামত সুন্দরভাবে নিজের বক্তব্য তুলে ধরে এই সেমিনারে যা সকলকে মুগ্ধ করে। এই কারণে প্রিয়াঙ্কাকে স্মার্ট ওয়ার্ল্ড পার্টনারসিপ ফোরামের তরফে ‘স্মার্ট ওয়ার্ল্ড ইমপ্যাক্ট এওয়ার্ড ২০২৬ প্রদান করা হয় তার এক্সিলেন্ট ইন লিটারেচার এন্ড কালচার দক্ষতার জন্য।
এই পুরষ্কার পেয়ে তাই আপ্লুত প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘এই পুরষ্কার আমার কাজের আগ্রহ আরও বাড়িয়ে দিল’।
What's Your Reaction?