নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে  কালিগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

Jun 23, 2026 - 22:05
 0
নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে  কালিগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি: সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরার কালিগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি প্রমুখ।

এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকিলুর রহমান খান শাকিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলনসহ উপজেলার ১২টি ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow