কালিগঞ্জের নলতায় জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনীয় জনসভা
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশনি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী জনসভা কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায়।নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার আকবর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী মুজাহিদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, আগামীর বাংলাদেশ যদি ন্যায়, ইনসাফ ও কল্যাণের বাংলাদেশ গড়তে হয় তাহলে মানবিক ও দায়িত্বশীল মানুষদের দরকার। তিনি আরও বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসের সবচেয়ে দায়িত্বশীল সংগঠন হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। যারা বাংলাদেশের সোনার মানুষ উপহার দেবে। নতুন বাংলাদেশ গড়ে ন্যায় ও ইনসাফের, কল্যাণের ও মানবিক বাংলাদেশ উপহার দিবে।
বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট সঙ্গীতশিল্পী এডভোকেট রোকনুজ্জামান।
জনসভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান, সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য আবু রাসেল আশকারী প্রমুখ।
এ সময় জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?