সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের শিক্ষা শিবির 

Apr 14, 2026 - 23:13
 0
সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের শিক্ষা শিবির 

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। 

 মঙ্গলবার (১৪ এপ্রিল) কালিগঞ্জের প্রাথমিক শিক্ষক সমিতি অডিটোরিয়ামে ১২ টি ইউনিয়নের ১০৮ টি ওয়ার্ডের দাযিত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবিরে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ আলোচনা করেন।

শিক্ষা শিবিরের পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী ও দারসুল কুরআন পেশ করেন দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ মাওলানা ইমদাদুল হক। উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী অধ্যক্ষ আবু রাসেল আসকারীর সঞ্চালনায় নির্ধারিত বিষয়ে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুজাম্মিল হক, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী শিক্ষা শিবিরে সংগঠন পরিচালনায় ওয়ার্ড দায়িত্বশীলদের ভূমিকা, সংগঠন পদ্ধতি, ইনফাক ফি সাবিলিল্লাহর গুরুত্ব, আনুগত্য পরামর্শ ও মুহাসাবা, বর্তমান প্রেক্ষাপট ও স্থানীয় নির্বাচনের গুরুত্ব ও বর্তমান বিশ্বে ইসলামী আন্দোলন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow