সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ধানেৱ শীষ প্রতীক পেলেন কয়ছৱ এম আহমদ
ৱেজা টুনু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেল নির্বাচন কর্মকর্তা ইলিয়াস মিয়া প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন গুরুত্বপূর্ণ এই আসনে সাত জন সংসদ সদস্য পদপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে বিএনপির প্রার্থী কয়ছর এম আহমেদ নিজেই গ্ৰহন কৱেন ( ধানের শীষ) প্ৰতিক, এ সময় তাহাৱ সাথে উপস্হিত ছিলেন জগন্নাথপুৱ উপজেলা বিএনপিৱ আহবায়ক আবু হোৱায়ৱা সাদ ,জেলা বিএনপিৱ আহবায়ক কমিটিৱ সদস্য আব্দুল মুকিত যুক্তৱাজ্য বিএনপিৱ সাবেক যুগ্ম সাধাৱন সম্পাদক সুজাতুৱ ৱেজা,সাবেক যুক্তৱাজ্য বিএনপিৱ নিৰ্বাহী মিৰ্জা নিকছন ,যুক্তৱাজ্য স্বেচ্ছাসেবক দলেৱ সাধাৱন সম্পাদক মোঃআবুল হোসেন যুক্তৱাজ্য ৰিএনপি নেতা আওলাদ হোসেন প্ৰমুখ।এৱপৱ প্ৰতিক গ্ৰহন কৱেন খেলাফত মজলিসের প্রার্থী শাহিনূর পাশা চৌধুরী (রিকশা), খেলাফত মজলিসের প্রার্থী মুশতাক আহমদ (দেয়াল ঘড়ি), এবি পার্টির প্রার্থী তালহা আলম (ঈগল), স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসনে ( তালা ), মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি) ও হোসাইন আহমদ (ফুটবল)। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি ) মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াতের আলোচিত প্রার্থী অ্যডভোকেট ইয়াসীন খান। এদিকে ১০ দলীয় জোটে সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী সমঝোতা না হওয়ায় উন্মুক্ত নির্বাচন করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহিনুর পাশা চৌধুরী, এবি পার্টির সৈয়দ তালহা আলম ও খেলাফত মজলিসের প্রার্থী মুশতাক আহমদ। আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ, সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী ও সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ আসন নানা কারণে গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের আসন হিসেবে পরিচিত জগন্নাথপুর-শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন উদ্ধারে মরিয়া বিএনপি। তবে জামায়াত ইসলামীর প্রার্থী এডভোকেট ইয়াসীন খান প্রার্থীতা প্রত্যাহার করায় আলোচনায় উঠে এসেছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন।
১০ দলীয় জোটে একাধিক প্রার্থী থাকায় বিএনপির প্রার্থী কয়ছর এম আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের মধ্যে প্রতিধ্বন্দিতা হওয়ার সম্ভাবনা মনে কৱছেন নির্বাচনী সাধাৱন ভোটাৱৱা। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৭১১ জন। তার মধ্যে জগন্নাথপুর উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৩ শত ৮৯ জন, পুরুষ ভোটার ৭৫ হাজার ২৫৮ জন এবং নারী ভোটার ৭৬ হাজার ১৩১ জন। এবং শান্তিগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ১শ জন, পুরুষ ভোটার ৭৮ হাজার ৬১৪ জন এবং নারী ভোটার ৭৫ হাজার ৪৮৪ জন ও তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন।
What's Your Reaction?