দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন: এমপি মুহাদ্দিস রবিউল বাশার
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজেের হলরুমে বিকেল ৩ টায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নলতা ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আশরাফুল ইসলামে এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
তিনি বলেন সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়েও আলোচনা পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার আকবার হোসেন, সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখা ও নলতা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?