শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনে প্রত্যয়ে ব্রেকিং দ্য সাইলেন্সের মতবিনিময়
এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে সরকারি, বেসরকারি সমন্বয়ের ওপর জোর দিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা এবং ইউনিয়ন পর্যায়ে আদর্শ গ্রাম গঠনের লক্ষ্যে আয়োজিত এ সভায় উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ ও ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সক্রিয়তার প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি)শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর আয়োজনে এবং ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার।সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কার্যকরী তথ্যচিত্র ও উদ্যোগের উপস্থাপনা সভায় মিরাজ উদ্দিন তালুকদার ব্রেকিং দ্য সাইলেন্সের কার্যক্রম তুলে ধরেন একটি তথ্যচিত্রের মাধ্যমে।
তিনি বলেন, ইতিমধ্যে আমরা শ্যামনগরের বিভিন্ন অঞ্চলে টেকসই ও হয়েছে।” প্রান্তিক জনগোষ্ঠী-কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছি। লবণাক্ত পানি অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার সহজ করতে পানি ড্রাম সরবরাহ করা হয়েছে।তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও সবজি বাগান গড়ে তোলার মাধ্যমে স্থানীয়দের অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।গ্রামে নারী ও কিশোরী নেতৃত্ব উন্নয়ন কর্মশালা আয়োজন করা হয়েছে, যাতে তারা স্থানীয় উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। বৃষ্টির পানি সংরক্ষণ ও পুনর্ব্যবহার নিশ্চিত করতে গ্রামীণ পানি ট্যাংক স্থাপন করা হয়েছে। এই সব উদ্যোগের মাধ্যমে আমরা চাচ্ছি শ্যামনগরের প্রত্যেক গ্রামকে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আদর্শ গ্রামে রূপান্তর করা। শুধু অবকাঠামো নয়, সচেতনতা, দক্ষতা ও স্থানীয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রধান অতিথি ইউএনও শামসুজ্জাহান কনক বলেন,আদর্শ গ্রাম গঠন করতে হলে ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক কাঠামোকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। বিশেষ করে স্ট্যান্ডিং কমিটিগুলোকে সক্রিয় ও গতিশীল করতে পারলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তব রূপ পাবে।
What's Your Reaction?