শ্যামনগরে গরীব ও অসহায় মানুষের খাদ্যসামগ্রী বিতরণ

Feb 25, 2026 - 20:54
 0
শ্যামনগরে গরীব ও অসহায় মানুষের খাদ্যসামগ্রী বিতরণ

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর অর্থায়নে মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ১২০ জনকে খাদ্য বিতরণ করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি (বুধবার) শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসার প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ১২০ জন কে প্যাকেজ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি প্যাকেজে চাল, তেল, খেজুর ও চিড়া সহ কয়েক রকমের শুকনা খাদ্য। এ খাদ্যসামগ্রী একটি পরিবার কয়েক দিন মর্যাদার সঙ্গে চলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ধরণের সহায়তা সদকায়ে জারিয়ায় পরিণত করার আশ্বাস রাখা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow