দেবহাটায় কর্মরত সাংবাদিকদের সাথে মুহাদ্দিস আব্দুল খালেকের মতবিনিময়
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে পারুলিয়াস্থ দেবহাটা উপজেলা জামায়াতের কার্র্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারি এইচএম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসন পরিচালক প্রভাষক ওমর ফারুক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সদস্য সচিব মাওলানা শাহাদাত হোসাইন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সহ-সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি ডা. ওহিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক রাজু আহম্মেদ, আমিরুল ইসলাম, জিএম আব্বাস উদ্দীন প্রমুখ। এসময় উপস্থিতিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি আবু বক্কার সিদ্দিক সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলবৃন্দ।
মতবিনিময়কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা ৭১ ও ২৪ এর চেতনা ধারণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে হারাম একটি টাকাও আমি গ্রহণ করবো না। আমার কাছে যেতে হলে কোন মাধ্যম লাগবেনা। নির্বাচিত হলে সাতক্ষীরা সদর আসনকে এগিয়ে নিতে যেসব সমস্যা রয়েছে তা ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ করবো।
What's Your Reaction?