সৈয়দপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। নানা আয়োজনে বিএনপি, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পালন করে দিবসটি।
শনিবার (৭ নভেম্বর) বিএনপি দিবসটি উদযাপন করে নানা কর্মসূচি পালনের মাধ্যমে। এসবের মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সিপাহি জনতার বিপ্লবের মহান নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দিনব্যাপী শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ প্রচার, দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে শনিবার রাতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক। এতে প্রধান বক্তা হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান ও শফিকুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন ও মনোয়ার হোসেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জন, পৌর বিএনপির সভাপতি হাজী রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু, সাধারন সম্পাদক সাদেদুজ্জামান দিনার, তাঁতীদলের সদস্য সচিব জুয়েল বাবু, মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেনসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরআগে দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বের করা হয় বর্ণাঢ্য র্যালী।
এদিকে দিবসটি পালনে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভার।
বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, বিএনপি নেতা ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, আইসিটি অফিসার আফিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধিজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এছাড়া লায়ন্স স্কুল এন্ড কলেজ, আল ফারুক একাডেমি, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, কামারপুকুর ডিগ্রি কলেজ, সৈয়দপুর সরকারি কলেজ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, লক্ষণপুর স্কুল ও কলেজ,ইন্টারন্যাশনাল স্কুল, হাজারীহাট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে দিবসটি।
What's Your Reaction?