কালিগঞ্জে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্যসহায়তা দিলো 'রিপোর্টার্স ক্লাব'

Mar 18, 2026 - 18:08
 0
কালিগঞ্জে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্যসহায়তা দিলো 'রিপোর্টার্স ক্লাব'
দুস্থদের হাতে ঈদসামগ্রী ও খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন ও অন্যান্য অতিথিবৃন্দ।
কালিগঞ্জে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্যসহায়তা দিলো 'রিপোর্টার্স ক্লাব'

মো.জাহাঙ্গীর আলম: সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ মার্চ, বুধবার (২৮ রমজান) সকালে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. জুয়েল হোসেন।

কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস.এ.এম আশিক, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, গান্ধুলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল ইমরান, কুশলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুর রহমান প্রমুখ। 

এ সময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শের আলী, কার্যনির্বাহী সদস্য এসএম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, মিয়ারাজ হোসেন, আরিফুজ্জামান রাজুসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দুস্থ পরিবারের মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী প্রদান করেছে জানিয়ে সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন বলেন, ৪০ টি পরিবারকে সিমাই, চিনি, গুড়া দুধ, চাল, মসুর ডাল, আলু, পেয়াজ, লবণ ও সয়াবিন তেল প্রদান করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow