পাইকগাছায় পূজা শেষে বাড়িতে চুরি, সোনা ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট

Mar 29, 2026 - 17:31
 0
পাইকগাছায় পূজা শেষে বাড়িতে চুরি, সোনা ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে পূজা উপলক্ষে বাড়ি ফাঁকা পেয়ে সংঘবদ্ধ চোরচক্র এক চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে বাসন্তী পূজার প্রতিমা বিসর্জন দিয়ে বাড়িতে ফিরে এমন ঘটনার শিকার হন স্থানীয় বাসিন্দা নারায়ন ঘোষ।


ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে পরিবারের সদস্যরা বাসন্তী পূজার প্রতিমা বিসর্জনে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।


এ সময় চোরেরা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, দুইটি মোবাইল ফোন, ঘড়ি এবং পিতলের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। পরে বাড়িতে ফিরে পরিবার সদস্যরা চুরির বিষয়টি জানতে পেরে হতভম্ব ও আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার খবর পেয়ে কপিলমুনি ফাঁড়ি পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা ও নেশার টাকা জোগান দিতে এমন চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে পাইকগাছা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow