কালিগঞ্জে জমিজমার বিরোধে পুকুরে বিষপ্রয়োগ ও মারপিট, আহত ৪

Apr 9, 2026 - 22:38
 0
কালিগঞ্জে জমিজমার বিরোধে পুকুরে বিষপ্রয়োগ ও মারপিট, আহত ৪
পুকুরে বিষপ্রয়োগে মেরে ফেলা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের রাম গোবিন্দপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, গাছপালা কর্তন এবং পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৪ জন রক্তাক্ত জখম হয়েছেন।

 

​আহতরা হলেন, রাম গোবিন্দপুর গ্রামের মোঃ সোহানুর রহমান (২৬), দাউদ আলী সরদার (৫০), আবু নাইম (২১) এবং জেসমিন আরা খাতুন (৪০)। তারা বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

​স্থানীয় সূত্রে জানা গেছে, রাম গোবিন্দপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে সাবির উদ্দীনের পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্দুল আজিজ সরদার ও তার ছেলেদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই সূত্র ধরে গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল লোক সাবির উদ্দীনের চাচা আব্দুস সামাদ সরদারের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

 

​অভিযোগ উঠেছে, হামলাকারীরা বসতঘরের পাশে থাকা বাঁশঝাড়, সজিনা গাছ ও কলাগাছ কেটে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এসময় পরিবারের সদস্যরা বাধা দিতে এলে ৪ নং আসামি আব্দুল আজিজ সরদারের নির্দেশে তাদের ওপর লোহার রড, শাবল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে চারজন গুরুতর আহত হন।

 

​বাদী সাবির উদ্দীন জানান, হামলাকারীরা কেবল মারপিট করেই ক্ষান্ত হয়নি, তারা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪০ হাজার টাকার মাছ নিধন করেছে। এছাড়া পুকুর থেকে আরও প্রায় ৩০ হাজার টাকার মাছ ছিনতাই করে নিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সাবির উদ্দীন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ  দায়ের করেছেন। আসামীগন হলেন ১. মোঃ সালাউদ্দিন বাবু (৩০), ২. মোঃ সাকেরউদ্দীন সাবু (২৭), উভয় পিতা- আব্দুল আজিজ সরদার, ৩. আব্দুল মাজেদ (৬০), পিং- মৃত আলী গাজী, ৪. আব্দুল আজিজ সরদার (৬২), পিং- মৃত শাহাদাত সরদার, ৫. মোঃ শহিদ সরদার (৪৫), পিং- আবুল কাশেম সরদার, ৬. মোছাঃ সামছুন্নাহার বেগম (৩২), স্বামী- মৃত সাদেকুর সরদার, ৭. মোছাঃ রুমি খাতুন (২৫), স্বামী- মোঃ সালাউদ্দীন বাবু, ৮. মোছাঃ রুপা পারভীন (২৪), স্বামী- মোঃ সাকির উদ্দীন সাবু।

 

​এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল হাসান বলেন, “রাম গোবিন্দপুর গ্রামের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

​বর্তমানে ওই এলাকায় এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow