কালিগঞ্জে কালিন্দীর তীরে নান্দনিক পরিবেশে যাত্রা শুরু করলো 'গোধূলী রেখা' ক্যাফে
বিশেষ প্রতিনিধি: 'সন্ধ্যার রঙে সাধের ভোজ' স্লোগানে সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে কালিন্দী নদীর তীরে যাত্রা শুরু করলো 'গোধূলী রেখা' ক্যাফে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ৪ টায় মনোরম পরিবেশে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোধূলী রেখা'র পরিচালক সাংবাদিক মো. শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবর রহমান।
বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার ও শিক্ষক এম আর মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য শেখ আলাউদ্দিন সোহেল, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো প্রধান শেখ শরিফুল ইসলাম, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান আজগর আলী, রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, শিক্ষক ফারুক হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক শেখ ইয়াছিন আলী প্রমুখ।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার ঘোষ, মাহফুজুর রহমান, জাকির হোসেন, গ্রাম ডাক্তার প্রসাদ সরকার, বিদ্যুৎ কান্তি চন্দসহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এখানে উন্নতমানের কফি, মিল্কশেক, ভেলপুরি, ফালুদা, লাচ্ছি, ফুঁচকা, চটপটিসহ বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
What's Your Reaction?