সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন 'স্বপ্নসিঁড়ি'র কমিটি গঠন
ন্যাশনাল ডেস্ক: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ২০২৬-২৭ সালের কমিটি গঠন করা হয়েছে। ২২ মার্চ (রোববার) সকালে স্বপ্নসিঁড়ির মিলনমেলায় কমিটি গঠন করা হয়। অত্যান্ত আনান্দঘণ পরিবেশে গঠিত কমিটিতে সভাপতি পদে নাজমুল হক, সিনিয়র সহ সভাপতি পদে বিশ্বজিৎ ঘোষ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোটেক এস এম বিপ্লব হোসেন নির্বাচিত হন।
স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মুহা. আলতাফ হোসেন আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মুজাহিদ বিন ফিরোজ, সহ সাংগঠনিক সম্পাদক পদে শফিউল ইসলাম, গোলাম মহিউদ্দীন, দপ্তর সম্পাদক পদে ইমতিয়াজ মাহবুব সিয়াম, নির্বাহী সদস্য পদে আনোয়ারুল ইসলাম, রাজীব মন্ডল, মুনসুর রহমান, জান্নাতুল ফেরদৌসী নির্বাচিত হন।
স্বপ্নসিঁড়ির বাকী পদগুলো প্রথম নির্বাহী কমিটির সভায় পূরণ করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার জনান। এর আগে সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময় ও আনন্দঘন বিভিন্ন পর্বে অংশ নেন রোভার স্কাউটরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন সিঁড়ি সভাপতি নাজমুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান পলাশ, বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের সহ-সভাপতি ইদুজ্জামান ঈদ্রিস, জেলা রোভার স্কাউটসের কমিশনার রেজাউল করিম, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, স্বপ্ন সিঁড়ির উপদেষ্টা আলতাপ হোসেন, জামাল উদ্দীন।
অনুষ্ঠানে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় স্বপ্ন সিঁড়ি সাতক্ষীরার সহ-সভাপতি এসএম বিপ্লব হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।
আরও বক্তব্য রাখেন মাতঙ্গিনী মন্ডল, শাহাজান আলী, অহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, বিশ্বজিৎ ঘোষ, সাইদুর রহমান সাইদ, অতনু বোস, আবু সাইদ, প্রীতম দাশ, ইয়াছিন আহমেদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি
What's Your Reaction?