আশাশুনির বেউলায় গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক

Mar 23, 2026 - 17:24
 0
আশাশুনির বেউলায় গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক
ছবি: সংগৃহীত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযানে মোঃ আলতাফ হোসেন (ওরফে গাঁজা সম্রাট) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম। গ্ৰেফতারকৃত আলতাফ হোসেন ইউনিয়নের বেউলা গ্ৰামের মৃত আয়ুব হোসেনের ছোট ছেলে।
শনিবার সন্ধ্যা ৬ টায় অভিযান পরিচালনাকালে আলতাফ হোসেনকে ১শ গ্রাম গাঁজা ও নগত ৪,৮০০ টাকাসহ আকট করা হয়।
এছাড়া একই অভিযানে মাদক সেবী ক্রেতা মহেশ্বর কাটি এলাকার অসোককে আটক করা হয়।
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিমের নেতৃত্বে ও ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 গাঁজা ও নগত টাকা উদ্ধার করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক উদ্যোগ কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow