শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় মানববন্ধন

Apr 12, 2026 - 18:52
 0
শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটির হুলায় নির্বিচারে নদীর চরের শত শত গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে পরিবেশবাদী স্বেচ্ছাসেবকরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন সংলগ্ন নদীর চরে কেওড়া, বাইন, সুন্দরী, গেওয়াসহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়ম-নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব গাছ প্রাকৃতিক ঢাল, যা নদীভাঙন রোধ করতো, ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষাকরতো এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে।

এসব গাছ বেড়ি বাঁধ রক্ষা করে। চরের গাছ কেটে সেখান থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। যা কোনোভাবেই টেকসই হবে না। এভাবে গাছ কাটা চলমান থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে, বাড়বে নদীভাঙন, ধ্বংস হবে জীববৈচিত্র্য। মানববন্ধন থেকে অবিলম্বে গাছ নিধন বন্ধ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে সিডিও'র নির্বাহী পরিচালক  গাজী আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বুড়িগোয়ালীনি ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিও'র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow