মৌতলা শিমু-রেজা এমপি কলেজে সাতক্ষীরা-৩ ও ৪ আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান

May 6, 2026 - 22:12
 0
মৌতলা শিমু-রেজা এমপি কলেজে সাতক্ষীরা-৩ ও ৪ আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা শিমু-রেজা এমপি কলেজে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৬ মে) সকালে কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
 
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব হোসেন, থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সোলাইমান কবির, মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হক প্রমুখ।
 
সংবর্ধিত অতিথিরা বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তারা কলেজটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরি।
 
বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow