বড়াইগ্রামে অল্পের জন্য বেঁচে গেলো মাইক্রোবাসের ১৪ যাত্রী
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে অল্পের জন্য বেঁচে গেলো মাইক্রোবাসের ১৪ জন যাত্রী। আজ শনিবার সকাল ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার তরমুজ পেট্রোল পাম্প এলাকায় তেলবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী হাইয়েচ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটার আগে কড়া ব্রেক করায় মাইক্রোবাস সড়কের উপর উল্টে যায় এবং তেলবাহী ট্রাকটির চাকা থেকে বডি আলাদা হয়ে ভিন্ন দিকে ছেঁচড়ে যায়। মাইক্রোবাসে ৮ যাত্রী সামান্য আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট প্রিয়ঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আহত কেউ আশংকাজনক নয়।
What's Your Reaction?