সৈয়দপুরে নানা আয়োজনে শহীদ জিয়ার  ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

May 30, 2026 - 19:33
May 30, 2026 - 19:50
 0
সৈয়দপুরে নানা আয়োজনে শহীদ জিয়ার  ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

নীলফামারী জেলা প্রতিনিধি : শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপনের মধ্য দিয়ে নানা আয়োজনে শনিবার (৩০মে) সৈয়দপুরে পালিত হলো স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, কালো ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ প্রচার, দুপুর ১২ টায় কোরআন খানি, বাদ নামাজে জোহর দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন। 


বর্তমান সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র শুরু করেছে, তাদেরকে রাজনৈতিকভাবে রাজপথে মোকাবেলা করতে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, লড়াই সংগ্রাম করতে গিয়ে বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো এমন অঙ্গিকারে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান, বিএনপি নেতা সাবেক এমপি শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম সাধারণ মানুষের এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন,, জেলা বিএনপির অন্যতম নেতা সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ, সৈয়দপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরে এনেছিলেন। যারা আজ বড় বড় কথা বলছেন, তাদের কথা বলা এবং রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অথচ তারাই এখন বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএনপি নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার পুত্র দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশ গড়তে একের পর এক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়ে জনগনের দোরগোড়ায় যাচ্ছেন, তখন বিরোধী শক্তি সেসব বাঁধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তারা বলেন, তাদের এসব ষড়যন্ত্র জনগনকে সাথে নিয়ে রাজপথে মোকাবেলা করা হবে। স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে  বক্তারা বলেন, আপনারা আওয়ামী ও জামায়াত প্রীতি বাদ দিয়ে জনগনের  জন্য সরকার যেসব উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে, তা বাস্তবায়নে কাজ করুন। এক্ষেত্রে যদি কোনরকম ষড়যন্ত্র হয় তাহলে জমগন আপনাদের ক্ষমা করবে না। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দল নেতা মাওলানা আজিজুল ইসলাম কাজল। 


পরে অসহায় দুস্থ নানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। 


দলের এসব কর্মসূচিতে জেলা বিএনপি ছাড়াও, উপজেলা,পৌর বিএনপি, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, তাঁতীদল,শ্রমিক দল,জাসাস,মহিলা দল মৎস্যজীবি দল,জিয়া মঞ্চ, জিয়া পরিষদেসহ দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow