সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জেলে নিহত

Jun 20, 2026 - 19:17
 0
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জেলে নিহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের দক্ষিণ কদমতলা এলাকায় মালঞ্চ নদীতে মাছ ধরাকালীন বজ্রপাতে নুর হোসেন গাজী (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক জেলে গুরুতর আহত হয়েছেন।

​শনিবার (২০ জুন) বেলা ৩ টার দিকে উপজেলার দক্ষিণ কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর হোসেন দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। ​

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ৩টার দিকে নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন নুর হোসেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

​এ সময়ে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন দক্ষিণ কদমতলা এলাকার হাসান গাজীর ছেলে জহির হোসেন (৪২)। তাকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow