শ্যামনগরে যৌতুকের মামলায় মাসুম বিল্লাহ গ্রেফতার
১৮ জুলাই (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর গ্রামের একটি চাযের দোকান থেকে মাসুম বিল্লাহকে পুলিশ গ্রেফতার করে।
শ্যামনগর থানার পুলিশ কর্মকর্তা মনির, আমীর ও আনোয়ার অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। তার স্ত্রী হাওয়ালভাঙ্গী গ্রামের আব্দুস সবুর গাজীর কন্যা ছফুরা আক্তার সাথী বিজ্ঞ আমলী আদালত নং-০৫, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ধারায় মামলা করেন (মামলা নং সিআর-৪৫/২১)।
যৌতুকের জন্য মারপিট ও একমাত্র কন্যাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
What's Your Reaction?