কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল

Feb 28, 2026 - 17:59
 0
কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর যুব ও ক্রীয়া বিভাগের উদ্যোগে যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

২৮ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৩ টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও সাতক্ষীরা জেলা জামায়াতে সহসেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, অফিস সেক্রেটারি আফতাব উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানে দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে যুবদায়িত্বশীল,কর্মী,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় অতিথিরা বলেন, শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow