শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা
এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াতনেতা গাজী নজরুল ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রেসক্লাবের দ্বিতীয় তলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শ্যামনগর সংবাদদাতা প্রেসক্লাবের সেক্রেটারি এস, এম, মোস্তফা কামালের সঞ্চালনায় এবং সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠান টি অনুষ্টিত হয়।
সংবর্ধিত প্রধান অতিথি শ্যামনগরে ৩ বারের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ ও উপকূলীয় জনপদ। উপকূল রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপকূলীয় বোর্ডের দাবী কর্তৃপক্ষ কে অবহিত করবেন। তিনি আরো বলেন, “দুর্যোগ-পরবর্তী ত্রাণ নয়, টেকসই বাঁধ, খাল খনন ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থাই হতে পারে শ্যামনগরবাসীর প্রকৃত নিরাপত্তা।” একটি শক্তিশালী গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের উন্নয়ন, দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো যুক্তিনির্ভর সমালোচনার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেন। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে উল্লেখ করে তিনি প্রেসক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। নবনির্বাচিত সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
What's Your Reaction?