কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি (সোমবার) কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃজাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়া শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, কালিগঞ্জ উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী তৌহিদ হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাজকিন মেহেদী তাজ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়সহ অনন্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
What's Your Reaction?