সৈয়দপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন 

Jun 28, 2026 - 17:16
 0
সৈয়দপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন 

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে জাতীয় ভিটামিন 'এ'প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সৈয়দপুর পৌর এলাকার ২৬ হাজার ১০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রায় রবিবার (২৮ জুন)  সকালে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দিনব্যাপী ক্যাম্পেইনটি বাস্তবায়ন করেছে সৈয়দপুর পৌরসভা। এ উপলক্ষে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার, সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.আইয়ুব আলী, সহকারি প্রকৌশলী মো.আব্দুল খালেক, উপ-সহকারি প্রকৌশলী কামরুল ইসলাম প্রমুখ। 

সৈয়দপুর পৌরসভার সুত্র জানায়, এবারে পৌর এলাকায় ২৬ হাজার ১০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এজন্য সৈয়দপুর পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডের ৮০ টি কেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী দুই হাজার ৪৯০ শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৬১০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কথা ছিল। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পেরিয়ে ৬ থেকে ১১ মাস বয়সী দুই হাজার ৫৩৯ জন শিশুকে নীল এবং ২৩ হাজার ৯৫০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী টিকাদান কেন্দ্রে চলে এ ক্যাম্পেইন। ক্যাম্পেইন সফল করতে পৌরসভা ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। 
এছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। 


​জানতে চাইলে পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানো থেকে কোন শিশু যাতে বাদ না যায়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেওয়া হয়৷ ফলে তাদের নিরলস পরিশ্রম ও ব্যাপক প্রচারের কারণে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর নির্ধারিত লক্ষ্যমাত্রা পেরিয়ে গেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow