শ্যামনগরে যুবদলনেতা হাবিবুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
অনলাইন ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আসন্ন যুবদল কমিটি, আসন্ন নওয়াবেঁকী বাজার কমিটির নির্বাচন কে কেন্দ্র করে নিজ জনপ্রিয়তা ও দলের গতিশীলতা রুখতে নানান ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ষড়যন্ত্রের শিকার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম হাবিবুল্লাহ। বিগত আওয়ামী সরকারের শাসনামলে বার বার নির্যাতিত কারাবরণকারী, রেডিয়েন্ট হ্যাচারী কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া টাকা আদায়ে নাজেহাল, তাদের দ্বারা নির্যাতিত, বিএনপি তথা জাতীয়তাবাদী যুবদলের সক্রিয় নেতৃত্বদানকারী, বিগত নওয়াবেঁকী বাজার কমিটির নির্বাচনে বারবার নির্বাচিত নির্বাহী সদস্য ও সকলের আস্থাভাজন জি এম হাবিবুল্লাহ।
জি এম হাবিবুল্লাহ বলেন, তিনি দীর্ঘদিন ধরে শ্যামনগরের নওয়াবেকী বাজারে ‘হাজী স্টোর’ নামে একটি মুদি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। ব্যবসায়ী সমাজের আস্থার প্রতীক হিসেবে নওয়াবেকী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে পরপর দুইবার সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ওই কমিটির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, জিএম হাবিবুল্লাহ, বালু উত্তোলন কিংবা বালু কেনাবেচার কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে অতীতে বা বর্তমানে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং শ্যামনগর উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সাতক্ষীরা জেলা যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাঁকে একাধিক রাজনৈতিক মামলার আসামি হতে হয়েছে এবং দীর্ঘ নয় মাস কারাবরণ করতে হয়েছে বলে প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানিয়েছেন। আসন্ন নওয়াবেকী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তাঁর প্রার্থিতা এবং রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে তাঁর গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল জিএম হাবিবুল্লাহর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে তাঁর ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ করানো হয়েছে বলে তারা দাবি করেন।
এলাকাবাসী আরো জানান জিএম হাবিবুল্লাহ, ছোটবেলা থেকেই সততা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। কোনো অবৈধ বা অসৎ কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। নওয়াবেকী বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর ব্যবসায়িক ও সামাজিক অবস্থান সম্পর্কে অবগত রয়েছেন বলেও তিনি তারা এই প্রতিবেদককে জানিয়েছেন।
এলাকাবাসী আরো জানান জি এম হাবিবুল্লাহ বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমের সমস্ত মিথ্যা তথ্য উত্থাপন করে প্রতিবেদন লেখা হয়েছে সেখানে জি,এম হাবিবুল্লাহর কোন বক্তব্য নেওয়া হয়নি বা তার কোন বক্তব্য ওই সমস্ত গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। সে কারণে এলাকাবাসী দুঃখ প্রকাশ করেছে এবং বলেছেন এটা একটি একতরফা সংবাদ পরিবেশন করা হয়েছে , এটা কোন কায়দায় আইনগত বলে গণ্য করা যায় না। এলাকাবাসী আরো জানান জি এম হাবিবুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে নওয়াবেঁকী সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ এনে তাকে হেয় করার ষড়যন্ত্র করা হয়েছে।
What's Your Reaction?