শ্যামনগরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Jun 14, 2026 - 19:59
Jun 14, 2026 - 20:02
 0
শ্যামনগরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের উপর হামলা-মামলা-হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে জীবনাশের হুমকি এবং সাংবাদিক আজিম হোসেনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

রবিবার ( ১৪ জুন) বেলা ১১ টায় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার সাতক্ষীরা জেলার  নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী। এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ডিবিসি প্রতিনিধি এম, বেলাল হোসাইন, চ্যানেল নাইন জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী  আল ইমরান,  সুন্দরবন প্রেস ক্লাব সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হুদা মালী প্রমুখ।

সাংবাদিক আব্দুল আহাদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তরা বলেন, সাংবাদিক মিজানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া মানে শ্যামনগরের সকল সাংবাদিককে হুমকি দেওয়া। আর আজিমের নামে মিথ্যা মামলা দিয়ে কলমকে থামানো যাবে না। অবিলম্বে মামলা প্রত্যাহার ও হুমকিদাতাদের গ্রেফতার করতে হবে। প্রয়োজনে শ্যামনগরের গন্ডি পেরিয়ে সকল সাংবাদিক কর্মবিরতি ও বৃহত্তর আন্দোলনে যাবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow