সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি

Jun 13, 2026 - 19:05
Jun 13, 2026 - 19:12
 0
সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি

নীলফামারী জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও দুস্থ  নারী পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আর্থিক সহায়তার অর্থ বিতরণ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। 

শনিবার (১৩ জুন) বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহায়তার ওইসব অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। 


বিএনপি নেতা ও সৈয়দপুর কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ্ র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ প্রমুখ।


অনুষ্ঠানে সংসদ সদস্য বিলকিস ইসলাম সৈয়দপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার তিনশত জন উপকারভোগী নারী- পুরুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ তুলে দেন।


এরআগে সংসদ সদস্য বিলকিস ইসলাম উপস্থিত উপকারভোগী ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম জানান। তিনি বলেন, জনসেবা এবং এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করে যাবো। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত এবং রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিলকিস ইসলাম বলেন এবারের ঘোষিত বাজেটে বিএনপি সরকার উত্তরাঞ্চলের উন্নয়নে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। ফলে আমরা আর উন্নয়ন বঞ্চিত থাকবো না জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলার উন্নয়নে কি কি দরকার, তা আমাকে জানাবেন। আমি তা পূরণে সার্বক্ষণিক চেষ্টা করে যাবা।  


অনুষ্ঠানে বিএনপি নেতা শফিকুল ইসলাম জনি, মতিউর রহৃান মতি, আবু সরকার, আব্দুল হাফিজ, বিএনপি নেতা প্রভাষক শরিফুল ইসলাম,  কিশোরগঞ্জ উপজেলা বিএনপি নেতা তাজুল ইসলাম ডালিম, জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, আব্দুস সাত্তার বকুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যমে কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow