মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ
দেবহাটা প্রতিনিধি: ঈদ মানে আনন্দ। আর এই ঈদের খুশিতে আত্নীয়, বন্ধু-বান্ধবদের বাড়িয়ে ঘুরতে যাওয়া বিশেষ সময় ঈদে। মুসলিম উম্মাহ প্রতিবছর ২টি ঈদ পালন করে থাকেন। ঈদকে ঘিরে বছর জুড়ে পরিকল্পনা নিতে থাকে মুসলিম ধর্মের মানুষেরা। বিশেষ করে ঈদের সময় বেড়ে যায় আত্নীয়তা। এতে করে মানুষ ঈদের দিন থেকে শুরু করে প্রায় সপ্তাহব্যাপী আত্নীয় স্বজনের বাড়িতে গিয়ে ভ্রাতিত্ববোধ বাড়ান। তবে গ্রাম এলাকায় মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম মটরসাইকেল। যা সহজ ও দ্রুতগামী মাধ্যম। ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিনগুলোতে দাওয়াত খাওয়া, পরিবারকে নিয়ে ঘুরতে গেলেও এবার এই ঈদ যাত্রায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেল সংকট।
চলমান পেট্রোল, অকটেন সংকটে বন্ধ হতে বসছে ব্যক্তিগত মটরসাইকেল অনেকাংশে কমে গেছে। তাছাড়া মটরসাইকেলের জ্বালানি মিললেও তা হাতে গোনা কয়েকটি স্থানে। সেখানে পড়ছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা নাগরিকের সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে ভোগান্তি। এতে দিশেহারা হয়ে পড়ছেন অনেকে। সেই সাথে জ্বালানি তেল না পেয়ে প্রশাসন ও সরকারকে দুষছেন। একদিকে সরকারের দায়িত্বশীলরা বলছেন তেলের সংকট নেই। অন্যদিকে লোকাল তেল পাম্প বা দোকানগুলোতে মিলছে না পেট্রোল, অকটেন। যার ফলে মানুষের মাঝে নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে জরুরী যোগাযোগ করতে ব্যার্থ হচ্ছেন অনেকে। পাশাপাশি বিকল্প পাবলিক পরিবহনের উপর নির্ভরশীল হলেও তা চাহিদার তুলনায় তা সীমিত। যা আছে তার অনেকটা অবৈধ, অদক্ষ চালক। বাধ্য হয়ে এসব যানবহনে উঠছেন মানুষ। আবার যারা মটরসাইকেল ব্যবহারে অভ্যস্ত তারা পড়েছেন সবচেয়ে বিপাকে। কারণ তাদের ঈদের প্লান সব ভেস্তে যেতে শুরু করেছে। এবারের ঈদের আনন্দ।
What's Your Reaction?